২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে মুদি দোকান ভস্মীভূত

গোপালগঞ্জ সদর উপজেলায় একটি মুদি দোকান পুড়ে গেছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2015, 04:29 PM

Updated : 22 Aug 2022, 11:57 AM

বৃহস্পতিবার গভীর রাতে কাজুলিয়া বাজারে এ অগ্নিকাণ্ড হয় বলে পুলিশ জানিয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানান, রাত দেড়টার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে রুমী শেখের মুদি দোকানে আগুন লাগে।

কোটালীপাড়া উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে অন্তত আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রুমী শেখ।