দোহারে ডাকাত গ্রেপ্তার
ঢাকার দোহার উপজেলায় এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে চর কুসুমহাটি থেকে বাচ্চু শেখ (৫৭) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার সকালে তাকে আদালাতে পাঠানো হয়েছে।
বাচ্চু চর কুসুমহাটি গ্রামের প্রয়াত শেখ রহিমের ছেলে।
দোহার থানার ওসি মো. মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদ পেয়ে ডাকাত সর্দার বাচ্চুকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বাচ্চুর বিরুদ্ধে দোহার ও অন্যান্য থানায় ডাকাতিসহ বিভিন্ন ঘটনায় সাতটি মামলা আছে।
ওসি জানান, সম্প্রতি একটি ডাকাতির মামলায় পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুইজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী বাচ্চুকে গ্রেপ্তার করা হয় বলে ওসি মাহমুদুল হক জানান।
