২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি এনজিও অফিসে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2015, 11:26 PM

Updated : 22 Aug 2022, 11:56 AM

এরা হলেন- ফেরদৌস আহমেদ (৩০) ও মো. আসলাম (২৭)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরির্দশক মোজাম্মেল হক জানান, বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে ফেরদৌস ও রাতে আসলামের মৃত্যু হয়।

এর আগে সোমবার সকালে নাসির উদ্দিন নামে একজনের (৩০) মৃত্যু হয়।

গত ১৫ মার্চ ফতুল্লায় সোসাইটি ফর সোস্যাল সার্ভিসের (এসএসএস) কার্যালয়ে গ্যাস রাইজার বিস্ফোরণের দগ্ধ ছয়জনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

দগ্ধ মিজানুর রহমান (৩৫), সোহেল আহমেদ (২৮) ও আব্দুল আলিম (৩০) চিকিৎসাধীন রয়েছেন।