২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে ট্রাকচাপায় ২ বিদ্যুৎ কর্মচারী নিহত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা সদরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী পল্লী বিদ্যুতের দুই কর্মচারী নিহত হয়েছেন।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2015, 06:58 PM

Updated : 25 Apr 2022, 01:09 PM

বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনায় মৃতরা হলেন মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান (২৮) ও কম্পিউটার অপারেটর শরিফুল ইসলাম (২৫)।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) কে এম নজরুল জানান, বিকাল ৫টার দিকে কলেজ রোডে শ্রীমঙ্গল প্রেসক্লাব এলাকা অতিক্রম করার সময় একটি মাটিভর্তি ট্রাক বিপরীতমুখী মোটরসাইকেলটিকে চাপা দেয়।

মোটরসাইকেল চালক হাবিবুর রহমান ও তার পেছনে বসা শরিফুলকে দমকল বাহিনীর সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।