জয়পুরহাটে দুর্ঘটনায় গৃহবধূ নিহত
জয়পুরহাটের কালাই উপজেলায় অটোরিকশা ও ট্রলির সংঘর্ষে এক গৃহবধূ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে নুনুজ বাজার এলাকায় মোসলেমগঞ্জ-কিচক বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কালাই থানার ওসি রমজান আলী।
নিহত মনোয়ারা বেগম (২৫) বগুড়ার শিবগঞ্জ উপজেলার শোলাগাড়ী গ্রামের ঠাণ্ডা মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি রমজান বলেন, উপজেলার মোসলেমগঞ্জ বাজারগামী একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মনোয়ারা বেগম নিহত হন।
