২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাইজদী হকার্স মার্কেটে পুড়ল ১৫ দোকান

নোয়াখালী জেলা শহরের মাইজদী হকার্স মার্কেটে আগুন লেগে ১৫টি দোকান পুড়ে গেছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2015, 09:51 AM

Updated : 22 Aug 2022, 11:56 AM

মাইজদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাহবুব আলম জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে ওই মার্কেটে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের মাইজদী ও চৌমুহনী স্টেশনের তিনটি ইউনিট এসে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মাহবুব আলম বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে দর্জি, কম্পিউটার, মুদি, কনফেকশনারি ও ওয়েলডিং ওয়ার্কশপসহ ১৫টি দোকান পুড়ে গেছে।”

হকার্স সমবায় সমিতির সভাপতি মো. আবুল কালামের ধারণা, অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে।

তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।