২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে টাইগারদের জন্য দোয়া

বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে টাইগারদের শুভ কামনায় বেনাপোলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 10:13 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

বুধবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট এলাকায় স্থানীয় ব্যবসায়ী ও ক্রিকেটপ্রেমীরা ওই অনুষ্ঠানে অংশ নেন।

বেনাপোল পৌরসভার কাউন্সিলর মিজানুর রহমান জানান, সন্ধ্যায় চেকপোস্টের শূন্য রেখার কাছ থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে বাজারে গিয়ে শেষ হয়। 

শোভাযাত্রায় বাংলাদেশ ক্রিকেট দলের বিজয় কামনা করে নানা শ্লোগান দেওয়া হয়।

পরে বাজারে টাইগারদের শুভ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।