২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার সদরঘাটে দুর্ঘটনায় নিহত ১

রাজধানীর সদরঘাটে লঞ্চের নোঙরের রশি ছিড়ে তার আঘাতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন দুজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 10:11 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

বুধবার সন্ধ্যায় ব্যস্ততম সময়ে ৯ নম্বর পন্টুনে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত সুমন (২০) একজন ফল বিক্রেতা বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সদরঘাট পুলিশ ফাঁড়ির এসআই আব্দুস সালাম।

আহত দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের পরিচয় পাওয়া যায়নি।

এসআই আব্দুস সালাম বলেন, সন্ধ্যা ৬টায় এমভি ফারহান-৫ ও এমভি রিফাত-১ লঞ্চ দুটি ৯ নম্বর পন্টুনে নোঙর করা ছিল।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“এ সময় কোনো একটি লঞ্চের নোঙরের রশি ছিড়ে গিয়ে একজন যাত্রী, একজন হকার ও একজন শ্রমিকের গায়ে আঘাত করে।”

কোন লঞ্চের রশি ছিড়েছে, তা নিশ্চিত করতে পারেননি এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, দুই লঞ্চ কর্তৃপক্ষই পরস্পরকে দোষারোপ করছে।

আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর রাত পৌনে ১০টার দিকে সুমন মারা যান বলে এসআই সালাম জানান।