২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত বধে অধীর মাশরাফির নড়াইল

ক্রিকেট জ্বরে কাঁপছে মাশরাফি বিন মুর্তজার নড়াইল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 09:57 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

রাত পোহালেই প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

বাংলাদেশ দলের শুভ কামনা করে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফির শহর নড়াইলের বিভিন্ন মোড়ে বসানো হয়েছে বড় বড় ব্যানার ও বিলবোর্ড।

এছাড়া বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার প্রস্তুতি চলছে।

নড়াইলের বিশিষ্ট ক্রীড়া সংগঠক কার্তিক দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা অধীর আগ্রহে নড়াইল একপ্রেস খ্যাত মাশরাফির বাংলাদেশ দলের বিজয় দেখার অপেক্ষায় আছি।”

সকলে মিলে বড় পর্দায় খেলা দেখার পরিকল্পনার কথা জানালেন ক্রিকেট অনুরাগী শেখ মোয়াজ্জেম হোসেন।

“আশা করছি মাশরাফি ভালো খেলবে এবং বাংলাদেশ দল জিতবে,” বলেন তিনি।

খেলা পাগল ব্যবসায়ী শোয়েব মোহাম্মদ ভারত বধ করে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে বলে আশা করেন। তাই তিনি বিজয় মিছিল করার জন্য প্রস্তুত রয়েছেন বলে জানান।

নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবির টুকু বলেন, “আমরা ইতিহাস গড়তে চলেছি। বাংলাদেশ দলের সোনার ছেলেরা নিশ্চয়ই আগামী কাল ভালো খেলবে।”

মাশরাফির মা হামিদা মর্তুজা দলের জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন।