গোপালগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
গোপালগঞ্জের মুকসুদপুরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকালে উপজেলার জলিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জলধর মজুমদার (৬২) উপজেলার জলিরপাড় গ্রামের আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুস সালাম জানান, বিকালে জলধর আশ্রয়ণ কেন্দ্রের শান্তি শীলের চায়ের দোকানে চা খেতে যান।
চায়ের কাপে ময়লা থাকা নিয়ে দোকানি শান্তি ও ক্রেতা জলধরের মধ্যে মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে দোকানদার কাঠ দিয়ে জলধরের মাথায় আঘাত করে।
এতে ঘটনাস্থলেই জলধরের মৃত্যু হয়। এ ঘটনায় শান্তি শীলকে আটক করা হয় বলে জানান এসআই সালাম।
