২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে লাঠির আঘাতে নারীর মৃত্যু

ঝালকাঠীর রাজাপুর উপজেলায় মঙ্গলবার প্রতিপক্ষের লাঠির আঘাতে এক নারীর মৃত্যু হয়েছে।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 04:08 PM

Updated : 22 Aug 2022, 11:56 AM

নিহত খাদিজা বেগম রেনু (৫৫) উপজেলার মধ্য ভাতকাঠি গ্রামের দেনসাব আলী হাওলাদারের স্ত্রী।

রাজাপুর থানার এসআই মো. মাইনুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে মধ্য ভাতকাঠি গ্রামে মিষ্টি আলু তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে বাকতিতণ্ডা হয়।

এক পর্যায় বিষয়টি মারামারিতে গড়ালে প্রতিপক্ষের লাঠির আঘাতে রেনু আহত হন। গুরুতর অবস্থায় ঢাকা নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়।

ঘটনার পর হামলাকারীরা পালিয়ে গেছে বলে জানান এসআই মাইনুল।