২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ভাতিজাদের হাতে চাচা খুন

চুয়াডাঙ্গার জীবননগরে দোকানের বাকি পরিশোধ নিয়ে বিতণ্ডার জেরে ভাতিজাদের হামলায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2015, 10:49 AM

Updated : 22 Aug 2022, 11:55 AM

উপজেলার আন্দুলবাড়িয়া মিস্ত্রিপাড়া গ্রামে সোমবার রাত ৯টার দিকে হামলায় আবদুস সালাম (৪০) এবং তার চাচাতো ভাইয়ের ছেলে শহিদুল ইসলাম (৩৮) আহত হন। শহিদুলের নেতৃত্বে সালামের ওপর হামলা হয়।

হাসপাতালে নেওয়ার পথে আবদুস সালামের মৃত্যু হয় বলে জীবননগর থানার এসআই লুৎফুল কবির জানিয়েছেন।

নিহত সালাম ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই লুৎফুল জানান,  রাতে স্থানীয় একটি দোকানে বাকি পরিশোধ নিয়ে সালামের সঙ্গে চাচাতো ভাই মৃত দাউদ আলীর ছেলে শহিদুলের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

“পরে শহিদুল, তার দুই ভাই মহিদুল ও আসাদুল ধারালো অস্ত্র নিয়ে সালাম ও তার ভাই কালামের ওপর হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে।”