২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়ল ২৫ বসতঘর

চট্টগ্রামে আলাদা দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫টি কাঁচা বসতঘর পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2015, 03:25 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

সোমবার ভোরে নগরীর পতেঙ্গা এবং চট্টগ্রামের বোয়ালখালী ‍উপজেলায় এ দুটি ঘটনা ঘটে। তবে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বিশ্বান্তর বড়ুয়া জানান, ভোরে দক্ষিণ পতেঙ্গার নাজিরপাড়া এলাকায় আগুন লেগে পাঁচটি কাঁচা বসতঘর পুড়ে যায়।

খবর পেয়ে ইপিজেড ফায়ার স্টেশনের দুটি গাড়ি নিয়ে অগ্নিনির্বাপক কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিশ্বান্তর বড়ুয়া জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। তবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।

এদিকে বোয়ালখালীর কিতাবচর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে রান্নার চুলা থেকে আগুন লেগে প্রায় ২০টি কাঁচা ঘর পুড়ে গেছে।

পটিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা দোলন আচার্য জানান, অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

“ভোরে রান্নার চুলা থেকে আগুনের ‍সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভানোর আগেই ২০টি বসতঘর পুড়ে যায়।”

ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপণ করা যায়নি বলে জানান তিনি।