২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে অগ্নিকাণ্ডে পুড়েছে তিন তুলার গুদাম

গাজীপুরের টঙ্গীতে তিনটি তুলার গুদাম আগুনে পুড়ে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাজীপুর  প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2015, 01:20 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

রোববার রাত সোয়া ১০টার দিকে মিলগেট এলাকায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

প্রায় পৌনে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সেলিম মিয়া জানান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, রাতে প্রথমে মো. সফিকুল ইসলামের তুলার গুদামে আগুন লাগে। পরে তা পাশের দুটি গুদামে ছড়িয়ে পড়ে।

আগুনে তিন গুদামের তুলা পুড়ে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে সেলিম মিয়া জানান।

বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।