২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পতেঙ্গায় টমটমের ধাক্কায় ১ ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের পতেঙ্গায় টমটমের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2015, 11:00 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

রোববার রাত সাড়ে ৭টার দিকে বিজয়নগর মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আবুল কাশেম (৭০) পতেঙ্গার পেয়ার মোহাম্মদ কন্ট্রাকটর বাড়ির বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মসজিদের সামনের রাস্তা পার হওয়ার সময় শহরমুখী টমটমের ধাক্কায় গুরুতর আহত হন আবুল কাশেম।

রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।