২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে তরুণীর মস্তকবিচ্ছিন্ন লাশ উদ্ধার

গোপালগঞ্জের কাশিয়ানীতে এক তরুণীর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2015, 08:10 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

শনিবার ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার ভুলবাড়িয়া সেতুর কাছ থেকে উদ্ধার হওয়া মেয়েটির পরিচয় জানা যায়নি।

কাশিয়ানী থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, এলাকাবাসীর কাছে খবর পেয়ে মহাসড়কের দুপাশে পড়ে থাকা দেহ ও মাথা উদ্ধার করে পুলিশ। মেয়েটির পরণে কালো সালোয়ার কামিজ ছিল। লাশের পাশ থেকে একটি প্রিন্টের জর্জেট স্কার্ফ ও ভ্যানিটি ব্যাগ পাওয়া গেছে।

ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানান ওসি মনিরুল।