যশোরে মৌমাছির কামড়ে স্কুলশিক্ষকের মৃত্যু
শনিবার যশোরের বাঘাপাড়া উপজেলায় মৌমাছির কামড়ে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।
নিহত বাদশাহ মিয়া (৪০) বাঘারপাড়ার ছায়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তার বাড়ি খলশি গ্রামে।
যশোর ২৫০ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার নাজনীন নাহার নীলা জানান, শনিবার দুপুরে স্কুলের বারান্দায় থাকা মৌমাছির চাক থেকে মধু সংগ্রহের সময় অনেকগুলো মৌমাছির কামড় দিলে তিনি আহত হন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাকে হাসপাতালে ভর্তি করার পর বিকেল ৫টার দিকে মারা যান।”
