২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রাক চাপায় আনসার সদস্যের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের চাপায় এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2015, 03:47 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

নিহত শাহজাহান আলী (৭০) উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তিনি উল্লাপাড়া উপজেলা আনসার ভিডিপিতে কর্মরত ছিলেন।

উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা জানান, শনিবার ভোরে উপজেলার বোয়ালিয়া এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কের এ দুর্ঘটনা  ঘটে।

তিনি বলেন, “শাহজাহান আলী মহাসড়কে নিরাপত্তার দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন। পথে বোয়ালিয়া সেতুর কাছে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।”