মানিকগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
মানিকগঞ্জ সদর উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নূরী বেগম (৩২) সদর উপজেলার জয়রা গ্রামের ইউনুস আলীর স্ত্রী।
মানিকগঞ্জ সদর থানার এসআই আনোয়ার হোসেন জানান, শনিবার সকালে জয়রা গ্রামে বাড়ির পাশের একটি গাছে ওই গৃহবধূর লাশ ঝুলতে দেখে পরিবারের লোকজন।
খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআই আনোয়ার বলেন, গত দুই বছর ধরে নূরী বেগম ‘মানসিক ভারসাম্যহীন’ ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।
