২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যা থেকে যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2015, 05:54 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানা যায়নি।

নারায়ণগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. নজরুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে শহরের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় নদীতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে বিবস্ত্র ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।