২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে নাশকতায় গ্রেপ্তার ৮

রাজধানীতে নাশকতায় জড়িত অভিযোগে বিএনপি ও জামায়াতে ইসলামীর আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2015, 10:13 AM

Updated : 22 Aug 2022, 11:54 AM

শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায়  ‘বিশেষ অভিযান' চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান।

গ্রেপ্তারদের মধ্যে পাঁচজন জামায়াত-শিবির এবং তিন জন বিএনপির কর্মী বলে জানান তিনি।

বিএনপির ডাকা হরতাল-অবরোধে গাড়ি ভাংচুর, পেট্রোল বোমা নিক্ষেপসহ বিভিন্ন ধরনের নাশকতায় এদের সর্ম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ পুলিশের।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি সারা দেশে অবরোধের ডাক দেওয়ার পর প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটছে। নাশকতার এসব ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই পেট্রোল বোমায় দগ্ধ হয়ে মারা যান।

নাশকতায় জড়িতদের ধরতে পুলিশেরও অভিযান চলছে। আগের রাতেও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও জামায়াতের ২১ জনকে গ্রেপ্তার করা হয়।

নাশকতাকারীদের ধরিয়ে দিতে সরকার, পুলিশ ও র‌্যাবের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে।