২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী জেলগেটে বোমা, কারারক্ষী আহত

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে দুর্বৃত্তদের হাতবোমা হামলায় এক কারারক্ষী আহত হয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2015, 09:46 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

বৃহস্পতিবার রাতে এ হামলায় আহত মিজানুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নগরীর রাজপাড়া থানার ওসি মেহেদী হাসান বলেন, রাত সাড়ে ৮টার দিকে দুই মোটরসাইকেল আরোহী কারাগারের প্রধান ফটকে একটি হাতবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। ওই বোমা ফটকে দায়িত্বরত কারারক্ষী মিজানুরের পায়ের উপর বিস্ফোরিত হয়।

অন্য কারারক্ষীরা তাকে উদ্ধার করে প্রথমে কারা হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।