সংসদ অধিবেশন ১০ দিন মুলতবি
সংসদের চলমান অধিবেশন ১০ দিনের জন্য মুলতবি হয়েছে।
ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বৃহস্পতিবার রাতে আগামী ২২ মার্চ বিকাল পৌনে ৫টা পর্যন্ত অধিবেশন মুলতবি করেন।
গত ১৯ জানুযারি শুরু হয় দশম সংসদের পঞ্চম অধিবেশন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওই দিন সংসদে ভাষণ দেন।
পরে এই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনেন প্রধান হুইপ আ স ম ফিরোজ। অধিবেশনের নিয়মিত কার্যক্রমের সঙ্গে সঙ্গে সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করছেন।
কার্য উপদেষ্টা কমিটি ৫ মার্চ পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত নেয়। তবে অধিবেশনের মেয়াদ বাড়ানো-কমানোর জন্য কমিটি স্পিকারকে ক্ষমতা দেয়।
ইতোমধ্যে অধিবেশন ৩২ কার্যদিবস চলেছে।
