শেরপুরে বস্তাবন্দি নারীর লাশ
শেরপুরের নালিতবাড়ীতে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত পরিচয় এক নারীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার যোগানীয়া পূর্বপাড়া গ্রামের একটি নালায় ওই নারীর মৃতদেহটি পাওয়া যায়।
নালিতাবাড়ী থানার ওসি আব্দুল বারী জানান, বিকালে ধানক্ষেতে পানি সেচ দেওয়ার শুকনো নালার ভেতর একটি বস্তা দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
পরে সন্ধ্যা ৭টার দিকে বস্তাবন্দি অবস্থায় ওই নারীর মৃতদেহটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
