লক্ষ্মীপুর যুবদল নেতার লাশ নোয়াখালীতে
লক্ষ্মীপুরের এক যুবদল নেতার লাশ পাওয়া গেছে নোয়াখালীতে, যাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত ঈসরাফিল আলম (২৮) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার বশিকপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।
বৃহস্পতিবার সকালে নোয়াখালীর চাটখিলের দেলিয়া বাজারের পাশে তিন রাস্তার মোড় এলাকায় তার লাশ পাওয়া যায় বলে চাটখিল থানার পরিদর্শক মো. আবুল খায়ের জানান।
নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানান তিনি।
ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ কর্মকর্তা খায়ের জানিয়েছেন।
