গাজীপুরের মেয়র মান্নান হাসপাতালে
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির চেয়ার পারসনের উপদেষ্টা এম এ মান্নানকে চিকিৎসার জন্য কাশিমপুর ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ থেকে ঢাকায় পাঠানা হয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার ফরিদুর রেজা রুবেল জানান, বুধবার বিকাল ৫টার দিকে মেয়র মান্নানকে ঢাকা পাঠানো হয়েছে।
তিনি বলেন, বিকালে হঠাৎ মেয়র মান্নান বুকে ব্যথা অনুভব করলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাক কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
ওই কারাগার থেকে পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে পাঠানো হবে।
মান্নানের হৃদরোগ ছাড়াও ডায়াবেটিসও রয়েছে বলে জানান তিনি।
গাজীপুরে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলার মামলায় গত ১১ ফেব্রুয়ারি গ্রেপ্তার হন মান্নন। পরদিন আদালত তাকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে ১৮ফেব্রুয়ারি তাকে কাশিমপুর ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ স্থানান্তরিত করা হয়।
