২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের ছবি ফরিদপুর জেলা পরিষদে হস্তান্তর

মুক্তিযুদ্ধ চলাকালে তোলা ১৯টি দুর্লভ ছবি ফরিদপুর জেলা পরিষদ প্রশাসকের কাছে হস্তান্তর করেছেন বৃহত্তর ফরিদপুরের মুজিব বাহিনীর কমান্ডার শাহ মো. আবু জাফর।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 04:50 PM

Updated : 22 Aug 2022, 11:53 AM

বুধবার দুপুরের ফরিদপুর জেলা পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ছবিগুলো হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক কাজী জায়নুল আবেদীন, মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার নূর মোহাম্মদ বাবুল, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোফাজ্জল হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল সালাম লাল প্রমুখ।

অনুষ্ঠানে মুজিব বাহিনীর কমান্ডার ও সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর বলেন, যুদ্ধের সময়ের এই ছবিগুলো আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সাক্ষী হয়ে থাকবে।