২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বোমাসহ জামায়াতনেতা গ্রেপ্তার

চট্টগ্রামে জামায়াতে ইসলামীর এক নেতাকে ককটেল ও পেট্রোলবোমাসহ আটক করেছে বিজিবি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2015, 11:51 AM

Updated : 22 Aug 2022, 11:53 AM

আটক মো. ইমরান ওরফে মিঠু (৪০) জেলা জামায়াতের ‘রোকন’। সোমবার রাতে চান্দগাঁওয়ের কেবি আমান আলী রোডের বাসা থেকে তাকে আটক করা হয়।

ইমরানের বাসায় চারটি হাতবোমা ও পাঁচটি পেট্রোল বোমা পাওয়া যায় বলে বিজিবির চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মেজর তানভীর মাহমুদ জানান।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ইমরানকে গ্রেপ্তার করা হয়।”

এদিকে নাশকতার অভিযোগে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১১ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত সীতাকুণ্ড, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাসান জানান।

গ্রেপ্তারদের মধ্যে ১০ জন জামায়াত-শিবিরের এবং একজন বিএনপিকর্মী বলে জানান তিনি।