২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় তিন কভার্ড ভ্যান থামিয়ে আগুন

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্যবোঝাই তিনটি কভার্ড ভ্যান থামিয়ে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2015, 11:31 AM

Updated : 22 Aug 2022, 11:53 AM

সোমবার রাত সাড়ে ১১টার দিকে বুড়িচং উপজেলার সৈয়দপুরে এ ঘটনা ঘটে বলে বুড়িচং থানার এসআই নাসির উদ্দিন জানান।  

তিনি বলেন, “কুমিল্লা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়। চালক ও হেলপাররা দ্রুত নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি।”

ভ্যানগুলো ঢাকা থেকে চিনি, গুঁড়ো দুধ ও গার্মেন্ট পণ্য নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল বলে ময়নামতি হাইওয়ে থানার ওসি আবদুল আউয়াল জানান।

তবে আগুন ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি।