২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রাকচাপায় পোস্ট মাস্টার নিহত

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ট্রাকচাপায় স্থানীয় এক পোস্ট মাস্টারের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2015, 06:18 PM

Updated : 22 Aug 2022, 11:52 AM

হাটিকুমরুল মহাসড়ক থানার ওসি বিএম ইমদাদুল হক জানান, সোমবার বিকালে উপজেলার মহিষলুটি এলাকায় এ দুর্ঘটনা হয়।

নিহত সাইফুল ইসলাম আতু (৫৯) উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের দোবিলা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় পোস্ট অফিসে মাস্টার হিসেবে কর্মরত ছিলেন।

ওসি ইমদাদুল আরও জানান, বিকালে মহিষলুটি এলাকায় নাটোর-বনপাড়া মহাসড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় সাইফুল গুরুতর আহত হন। বগুড়ায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক এবং তার সহকারী পালিয়ে যায় বলে জানান তিনি।