২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে প্রদীপের আগুনে শিশুর মৃত্যু

দিনাজপুর শহরে ঘরের প্রদীপ থেকে পোশাকে আগুন লেগে পুড়ে মারা গেছে আট বছর বয়সী এক শিশু।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2015, 11:51 AM

Updated : 22 Aug 2022, 11:52 AM

নিহত অনুশকা শহরের মালদহপট্টি এলাকার গোপী চৌধুরীর মেয়ে।

গোপী চৌধুরী জানান, সন্ধ্যার দিকে বাড়ির চতুর্থ তলায় ঠাকুর ঘরে খেলছিল তার মেয়ে। এক পর্যায়ে প্রদীপের আগুন অনুশকার জামায় ধরে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে তার পুরো শরীর পুড়ে যায়।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক নুরুজ্জামান সরকার জানান, সন্ধ্যার দিকে দগ্ধ অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।