২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পয়েন্ট অব অর্ডার’ নিয়ে কঠোর হলেন ডেপুটি স্পিকার

পয়েন্ট অব অর্ডারে কথা বলা শেষে সংসদকক্ষ থেকে সাংসদদের বের হয়ে যাওয়ার সমালোচনা করেছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।    

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 08:30 PM

Updated : 22 Aug 2022, 11:51 AM

রোববার জাতীয় সংসদে একজন সংসদ সদস্য পয়েন্ট অব অর্ডারে ফ্লোর চাইলে ডেপুটি স্পিকার বলেন, “আমি খেয়াল করেছি আপনারা পয়েন্ট অব অর্ডারে কথা বলে চলে যান। দিস শুড নট বি দ্য প্র্যাকটিস অব হাউজ।”

“আমি সবার শেষে পয়েন্ট অব অর্ডার দেব। যারা বলতে চান তারা শেষে বলবেন।”

পয়েন্ট অর্ডারে রাখা প্রশ্ন সংসদের কার্যাবলী নিয়ন্ত্রণকারী সংবিধানের অনুচ্ছেদের ব্যাখ্যা ও কার্যকারিতা সম্পর্কিত এবং স্পিকারের ক্ষমতার আওতাভুক্ত বিষয় হতে হইবে।

অবশ্য সংসদ সদস্যরা যেকোনো বিষয়ে কথা বলার জন্য পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে থাকেন।

এর আগেও ফজলে রাব্বী মিয়াকে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর দেওয়া নিয়ে কঠোর হতে দেখা গেছে।