২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 03:43 PM

Updated : 22 Aug 2022, 11:52 AM

বাগেরহাট মহাসড়ক পুলিশের ওসি আব্দুল মান্নান ফরাজী জানান, রোববার দুপুরে উপজেলার কাঁঠালতলা এলাকায় বাগেরহাট-খুলনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মতিউর রহমান স্বপন (৩৫) মাগুরার শ্রীপুর উপজেলার প্রয়াত মুন্সি আমির আলীর ছেলে। তিনি কাঁঠালতলা গ্রামে বোনের বাড়িতে থেকে ভগ্নিপতির চিংড়ি ঘের দেখাশোনা করতেন।

ওসি মান্নান জানান, সকালে স্বপন মোটরসাইকেলে করে ফকিরহাটের ফলতিতা মৎস্য আড়তে যাচ্ছিলেন। এ সময় খুলনাগামী একটি মাইক্রোবাস কাঁঠালতলা এলাকায় তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে খুলনায় নেওয়ার পথে স্বপন মারা যান।