২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় মাছ ধরে ৭ জেলে দণ্ডিত

চাঁদপুরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় সাত জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2015, 11:26 PM

Updated : 22 Aug 2022, 11:51 AM

শনিবার বিকালে চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম খান এ আদালত পরিচালনা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার লক্ষীপুর গ্রামের মনির হোসেন (৩০), আবুল ছৈয়াল (৫৫), রুবেল ছৈয়াল (২০), আনোয়ার ছৈয়াল (২৫), আনসার আলী (৩০), দুলাল (৪৫), ও বালিয়া গ্রামের আব্দুল মালেক (৪৫)।

চাঁদপুর নৌ-পুলিশের এসআই মো. মোশাররফ হোসেন জানান, শনিবার মেঘনা নদীতে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ওই সাত জেলেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় প্রতি বছর (মার্চ-এপ্রিল) দুই মাস চাঁদপুরের মেঘনা নদীর ৬০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সকল প্রকার মাছ শিকারে নিষেধাজ্ঞা রয়েছে।