২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়ায় ট্রেনে ঢিল, চালক আহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেসে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2015, 06:26 PM

Updated : 22 Aug 2022, 11:51 AM

আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. ইয়াছিন ফারুক জানান, শনিবার বেলা সাড়ে ৩টার দিকে আখাউড়ার দেবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

ঢিলের আঘাতে আহত ওই ট্রেনের চালক রফিকুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে তার আঘাত গুরুতর নয়।

ওসি ইয়াসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি আখাউড়া জংশন অতিক্রম করার পরপরই বাইরে আসা পাথর ইঞ্জিনের কাঁচ ভেঙে চালকের গায়ে আঘাত করে। ট্রেনটি গঙ্গাসাগর স্টেশনে থামার পর চালক প্রাথমিক চিকিৎসা নেন।