মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন।
নিহত মো. মোস্তফা (২৫) মিরসরাই উপজেলার হিঙ্গুলি ইউনিয়নের চিনকিরহাট এলাকার হাটু গ্রামের আবুল কালামের ছেলে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বারৈয়ারহাট এলাকার কলেজ গেট লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায়।
হিঙ্গুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার উদ্দিন ভূইঁয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজ গেইট রেলক্রসিংয়ে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল মোস্তফা।
“চট্টগ্রামমুখী একটি ট্রেন বার বার হুইসেল দেওয়ার পরেও সে শুনতে পায়নি। এক পর্যায়ে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যায় সে।”
