২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে যুবককে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর সদর উপজেলায় দুর্বৃত্তরা এক যুবককে কুপিয়ে হত্যা করেছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2015, 02:12 PM

Updated : 22 Aug 2022, 11:51 AM

পুলিশ বলছে, নিহত সোহেল রানা’র বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি পার্বতীনগর ইউনিয়নের মধ্য মকদ্দসপুর এলাকার প্রয়াত রফিকউল্লাহ’র ছেলে।

সদর থানার ওসি ইকবাল হোসেন জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামের কোরালিয়া খাল পাড় থেকে রানার লাশ উদ্ধার করা হয়েছে।

“নিহতের মুখে, মাথায় ও পায়ে ধারালো অস্ত্রের বেশ কয়েকটি কোপের দাগ রয়েছে। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

তবে কারা কী কারণে রানাকে হত্যা করেছে এ ব্যাপারে কিছু জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা ইকবাল।

লক্ষ্মীপুরের এএসপি (সদর সার্কেল) নাসিম মিয়া বলেন, রানার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তবে কারা তাকে হত্যা করেছে, সে বিষয়ে তদন্ত চলছে।