২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে পুড়েছে ১৩ দোকান

চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট বাজারে আগুনে পুড়েছে ১৩টি দোকান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2015, 02:02 PM

Updated : 22 Aug 2022, 11:51 AM

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে করেরহাট বাজারের ইরানী মার্কেটে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা সারোয়ার জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে আটটি মোটর ওয়ার্কশপ, দুটি ফার্নিচারের দোকান, দুটি মোটর পার্টসের দোকান পুড়েছে।

ফেনীর ছাগলনাইয়া ফায়ার স্টেশন থেকে দমকলকর্মীরা গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে কেউ হতাহত হয়নি।