২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাউজানে যুবলীগকর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজান পৌর এলাকায় চারা বটতল এলাকায় এক যুবলীগকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2015, 07:27 PM

Updated : 25 Apr 2022, 01:03 PM

চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আ ফ ম নিজাম উদ্দিন জানান, বুধবার বিকাল ৪টার দিকে মো. শহীদ (৩৫) নামের ওই যুবলীগকর্মীকে হত্যা করা হয়।

স্থানীয় যুবলীগের দুই পক্ষের কোন্দলে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের ধারণা।

ওমানপ্রবাসী শহীদ মাসখানেক আগে দেশে ফেরেন। তিনি রাউজান উপজেলার হরিসখাইন পাড়ার আলী আহমদের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার জানান, চারা বটতল বাজারে একটি দোকানে শহীদ বসেছিলেন। কয়েকজন অস্ত্রধারী এসে তাকে গুলি করে চলে যায়।

“শহীদ যুবলীগের কর্মী ছিলেন। তার সংগঠনের অন্য পক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।

সন্ধ্যা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে সহকারী পুলিশ সুপার জানান।