২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে আ.লীগ কার্যালয়ে অগ্নিকাণ্ড

নড়াইলের লোহাগড়া উপজেলায় আওয়ামী লীগের একটি ইউনিয়ন কার্যালয় আগুনে পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2015, 04:53 PM

Updated : 22 Aug 2022, 11:47 AM

বুধবার ভোর রাতে উপজেলার জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এ অগ্নিকাণ্ডে আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

লোহাগড়া থানার ওসি শেখ লুৎফুর রহমান জানান, রাত সাড়ে ৩টার দিকে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। আগুনে কার্যালয়ের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

তিনি বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি অগ্নিকাণ্ড না কী নাশকতা তা তদন্ত করে দেখা হচ্ছে।”