২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাম্বুলেন্স চাপায় নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া শহরে অ্যাম্বুলেন্স চাপায় এক পথচারী যুবক নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2015, 08:12 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

মঙ্গলবার বিকালে কুমারশীল মোড়ে নিহত মাইনুল হক (৩৮) শহরের পূর্ব পাইকপাড়ার প্রয়াত জহিরুল হকের ছেলে।

এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী চালকসহ অ্যাম্বুলেন্সটিকে আটক এবং প্রায় আধাঘণ্টা কুমিল্লা-সিলেট রোড অবরোধ করে রাখে।

পরে পুলিশ তাদের সরিয়ে দিয়ে চালকসহ অ্যাম্বুলেন্সটিকে থানায় নিয়ে আসে। তবে তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্স চালকের পরিচয় জানা যায়নি।

সদর থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, বিকাল ৪টার দিকে শহরের কুমারশীলের মোড় পার হতে গিয়ে অ্যাম্বুলেন্সটির নিচে চাপা পড়েন মাইনুল।

স্থানীয়রা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তাপস।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শ্যামল রঞ্জন দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাইনুল মাথা ও চোখে আঘাত পেয়েছিলেন।