ধামইরহাটে আবার ধরা পড়ল অজগর
নওগাঁর ধামইরহাটে আবার একটি অজগর ধরা পড়েছে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার জগতপুর গ্রামের নলপুকুর পাড় থেকে অজগরটি ধরে গ্রামবাসী।
পরে খবর পেয়ে স্থানীয় বনবিভাগের লোকজন অজগরটি উদ্ধার করে বনবিট অফিসে নিয়ে আসে।
ধামইরহাট বনবিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক জানান, ১৬ কেজি ওজনের অজগরটি প্রায় সাড়ে সাত ফুট লম্বা। ওই গ্রামের নলপুকুর পাড়ে ঘোরা ফেরা করার সময় স্থানীয়রা দেখতে পায়।
অজগরটি ভারত থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।
এর আগে উপজেলার আলদিঘী জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া অজগরগুলো মধ্যে একটি লোকালয়ে চলে আসে। পরে সেটি উদ্ধার করে রাজশাহী বন বিভাগে পাঠানো হয়।
এছাড়া গত ৭ ফ্রেব্রয়ারি এই উপজেলার দেবীপুর গ্রাম থেকে একটি অজগর শাবক উদ্ধার করে বন বিভাগ। সেটিও রাজশাহী বন বিভাগে পাঠানো হয়।
