২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2015, 05:53 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

নিহত সালাহউদ্দিন মোল্লা (১৮) গোপালগঞ্জ আইডিয়াল কমার্স কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। গোপালগঞ্জ সদর উপজেলার জগারচর গ্রামের কাশেম মোল্লার ছেলে তিনি।  

মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ শহরতলীর হরিদাসপুরে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানান, গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে করে গোপালগঞ্জ শহরে যাচ্ছিলেন সালাহউদ্দিন।

হরিদাসপুরে বিপরীত দিক থেকে ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি জাকির।