২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরুবাহী ট্রাক খাদে, চালকের সহকারী নিহত

টাঙ্গাইলের ধনবাড়ীতে গরুবাহী ট্রাক খাদে পড়ে চালকের সহকারী নিহত হয়েছেন, আহত হন আরও চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

টাঙ্গাইল  প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2015, 05:02 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

মঙ্গলবার সকালে উপজেলার নল্লা বাজারে টাঙ্গাইল-জামালপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর (২৫) ভূঞাপুর উপজেলার খামারবাড়ী গ্রামের বাঘা মিয়ার ছেলে।

ধনবাড়ী থানার ওসি মিজানুর রহমান জানান, জামালপুর থেকে ১২টি গরু নিয়ে ট্রাকটি টাঙ্গাইল আসছিল। নল্লা বাজার এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালকের সহকারী নিহত হন।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।