২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চট্টগ্রাম নগরীতে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2015, 01:31 PM

Updated : 22 Aug 2022, 11:47 AM

বাকলিয়া ছৈয়দ শাহ রোড থেকে  সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে ওই থানার ওসি শাহ মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

গ্রেপ্তার  মো. সালাউদ্দিন (২৮) ছৈয়দ শাহ রোড পেশকার বাড়ির বাসিন্দা মো. বশরের ছেলে।

পুলিশ কর্মকর্তা মহসিন বলেন, “দীর্ঘ দিন ধরে মেয়েটিকে উত্যক্ত করে আসছে সালাউদ্দিন। গতকাল সকালে সালাউদ্দিন মেয়েটির বাসায় গিয়ে তার ভাই ও চাচাকে ছুরিকাঘাত করে এবং মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে।”

এঘটনায় মেয়েটির পরিবারের পক্ষ থেকে করা মামলায় রাতে ছৈয়দ শাহ রোড থেকে সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।