২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ আমানতে টর্চ লাইটে স্বর্ণবার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত যাত্রীর লাগেজ থেকে ১২টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2015, 10:03 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

সোমবার রাতে দুবাই থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইটের এক যাত্রীর লাগেজ তল্লাশি করে এসব সোনার বার পাওয়া যায়।

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সেলিম রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাগেজের ভেতরে একটি টর্চ লাইটে এসব স্বর্ণবার ছিল।

উদ্ধার হওয়া সোনার বারের আনুমানিক ওজন প্রায় এক হাজার ৩৯০ গ্রাম।

এসবের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা বলে জানান তিনি।