শিশুকে ধর্ষণের অভিযোগ নানার বিরুদ্ধে
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে (৮) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে তার চাচাত নানার বিরুদ্ধে।
এ ঘটনায় সোমবার কাপাসিয়া থানায় মামলা করেছেন মেয়েটির বাবা।
রোববার দুপুরে উপজেলার মৃর্ধা নগর এলাকায় ওই ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়।
কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাসেম জানান, রোববার বেলা পৌনে ১টার দিকে ফাইজুদ্দিন (৫২) তার বাড়ির নির্মাণাধীণ একতলা ভবনের ছাদে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন।
পরে মেয়েটি ঘরে গিয়ে ঘটনাটি মাকে জানায়। তার মা ও ফাইজুদ্দিন সম্পর্কে চাচা-ভাতিজী।
ওসি আরও জানান, সোমবার আদালতে ২২ ধারায় মেয়েটির জাবানবন্দি নেওয়া হয়।
পরিদর্শক আবুল কাসেম আরও জানান, মঙ্গলবার তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন ও তদন্ত প্রতিবেদনের পরই প্রকৃত ঘটনা বের হয়ে আসবে।
