২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএস প্রিলিমিনারি: শ্রতিলেখকের আবেদন ১ মার্চের মধ্যে

শ্রুতিলেখক নিয়ে পয়ত্রিশতম বিসিএসের প্রিলিমিনারিতে অংশ নিতে হলে ১ মার্চের মধ্যে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) আবেদন করতে হবে পরীক্ষার্থীকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2015, 07:18 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

তবে কমিশনের অনুমোদিত শ্রুতিলেখক ছাড়া অন্য কাউকে শ্রুতিলেখক হিসাবে আনা যাবে না।

রোববার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ৬ মার্চ বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শ্রুতিলেখকের শিক্ষাগত যোগ্যতার সনদ, তিন কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি, শ্রতিলেখক বর্তমানে অধ্যায়নে থাকলে তার শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র, প্রত্যায়নপত্রের সত্যায়িত কপি এবং প্রার্থীর চিকিৎসকের প্রত্যায়নপত্র নিয়ে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) বরাবার আবেদন করতে বলেছে পিএসি।

গত ৬ ফেব্রুয়ারি ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরীক্ষা কেন্দ্র সংক্রান্ত জটিলতার জন্য তা এক মাস পেছানো হয়।

তবে হরতালের কারণে এসএসসি পরীক্ষা পিছিয়ে ৬ মার্চ নেওয়ায় সকাল ৯টার পরিবর্তে বিকাল ৩টায় হবে এবারের প্রিলিমিনারি পরীক্ষা।

৩৫তম বিসিএসে অংশ নিতে ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী আবেদন করেছেন, যা বিসিএসের ইতিহাসে সর্বোচ্চ।

এর আগে ৩৪তম বিসিএসে ২ লাখ ২১ হাজার ৫৭৫ জন আবেদন করেছিলেন। সেই হিসাবে গত বিসিএস থেকে ৩৫তম বিসিএসে ২২ হাজার ৫৩২ জন বেশি প্রার্থী আবেদন করেছেন।

পুরনো খবর:

৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সময় পরিবর্তন