২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2015, 06:32 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

নিহত হোসেন মৃধা (৪০) সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকী গ্রামের মৃত আব্দুস সাত্তার মৃধার ছেলে।

রোববার দুপুরে শহরের পাঁচঘরিয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

সদর থানার ওসি আবুল খায়ের ফকির জানান, একই গোষ্ঠীর মধ্যে অভ্যন্তরীণ সংঘর্ষের একটি ঘটনার মামলায় আদালতে হাজিরা শেষে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন হোসেন।  

এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা ৯/১০ জন তাকে পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

পরে আশপাশের তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেনস বলে জানান ওসি খায়ের।