২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে সংঘর্ষে পুলিশসহ আহত শতাধিক

ফরিদপুরের ভাঙ্গায় দুদলের সংঘর্ষে পাঁচ পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2015, 05:15 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

ভাঙ্গা থানার ওসি নাজমুল ইসলাম জানান, রোববার দুপুরে উপজেলার আলগি ইউনিয়নে এ সংঘর্ষ হয়।

আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কারও পরিচয় পাওয়া যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়ারসেল ও শটগানের শতাধিক গুলি বর্ষণ করা হয় বলে পুলিশ জানিয়েছে।

ওসি নাজমুল আরও জানান, আলগি ইউনিয়নের ছুলনা অটোস্ট্যান্ডে সবুজ নামে এক অটোরিকশা চালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুটি পক্ষে স্থানীয় সোনাখোলা, সোয়াদি ও ছুলনা গ্রামের লোকজন এ সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষ চলাকালে তিন গ্রামের ২০টি বাড়িঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে এবং উভয়পক্ষের শতাধিক লোক আহত হয়।

ভাঙ্গা থানা পুলিশ এবং পরে ফরিদপুর থেকে শতাধিক অতিরিক্ত পুলিশ গিয়ে কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আহত পাঁচ পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে জানালেও তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানাননি ওসি নাজমুল।